এ ছাড়া রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তাঁর ইউটিউবার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এসব আদেশ দেন। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
পিপি ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, শাহবাগ থানায় করা মনির হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হাজি সেলিম ও তাঁর ছেলে সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়েছিল। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত বাবা-ছেলেকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ও তাঁর ছেলে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
শুনানি শেষ হওয়ার পর হাজি সেলিম, সোলায়মান সেলিম, নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদিকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়।

One Reply to “হত্যা মামলায় হাজি সেলিম ও তাঁর ছেলে সোলায়মান রিমান্ডে”
Comments are closed.