চিকিৎসাকে হুমকি দিয়ে জামায়াত তাদের নোংড়া-সন্ত্রাসী চিন্তার প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, ‘আমি মনে করি, তারা (জামায়াত) যে নোংরা চিন্তা করে, তারা যে সব সময় সন্ত্রাসী চিন্তা করে,
তারা যে সব সময় রাষ্ট্রের বিরুদ্ধে চিন্তা করে তারই একটি প্রতিফলন বোধহয় এই হুমকির মধ্য দিয়েই জামায়াত জানান দিয়েছে।’
বুধবার দুপুরে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. এস এম মোস্তফা জামান গতকাল রাতে আমার কাছে এসেছিলেন।
তিনি সমস্ত ঘটনা বলেছেন।
আমরা এটাও প্রত্যক্ষ করেছি, তিনি একজন চিকিৎসক হিসেবে সেবা দান করেছেন।
তার (সাঈদী) চিকিৎসা করেছেন।
তারপরও ওই চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা আমার কাছে আশ্চর্য লাগে।’
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা দেওয়া
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে এ বিষয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক রাজধানীর ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আরও পড়ুন :
- অস্ট্রেলিয়ায় ভার্চুয়াল আলোচনায় শোক দিবস পালন
- ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, জামিনে অপারগতা হাইকোর্টের
- আতঙ্ক নয়, সচেতনতা ডেঙ্গু প্রতিরোধের উপায়’- র্যালি
- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব রিয়াজ
- পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
- নরসিংদীতে মণিপুরা বহুমুখি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
- চলমান এ বৃষ্টিপাত কমে আসবে: আবহাওয়া অফিস

Comments are closed.