টাঙ্গাইলে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১৪ জন।
মোট সুস্থ হয়েছেন ৯৬৬ জন।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন ১৪৮ জন রোগী।
মোট মৃত্যুবরণ করেছেন ১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২১ জন,
নাগরপুর উপজেলায় ৮ জন, মির্জাপুর উপজেলায় ৯ জন, মধুপুর উপজেলায় ৫ জন,
গোপালপুর উপজেলায় ৩ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান বলেন, বর্তমানে ডেঙ্গুর রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন রাখতে হবে।
যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে।
আরও পড়ুন :
- চিকিৎসককে হত্যার হুমকি তাদের সন্ত্রাসী চিন্তার প্রতিফলন : স্বরাষ্ট্রমন্ত্রী
- অস্ট্রেলিয়ায় ভার্চুয়াল আলোচনায় শোক দিবস পালন
- ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, জামিনে অপারগতা হাইকোর্টের
- আতঙ্ক নয়, সচেতনতা ডেঙ্গু প্রতিরোধের উপায়’- র্যালি
- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব রিয়াজ
- পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
- নরসিংদীতে মণিপুরা বহুমুখি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
- চলমান এ বৃষ্টিপাত কমে আসবে: আবহাওয়া অফিস
- সাইবার হামলার আতঙ্কে সাময়িকভাবে বন্ধ এইআইডি সার্ভার
- চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

Comments are closed.