কাঁদানে গ্যাসে অসুস্থ মির্জা ফখরুল

বিএনপির মহাসমাবেশে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে নয়াপল্টনে মহাসমাবেশ থেকে হরতালে ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামার পর তিনি টিয়ারশেলে আক্রান্ত হন মির্জা ফখরুল।

শায়রুল কবির বলেন, হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামছিলেন বিএনপি মহাসচিব।

এসময় কাঁদানে গ্যাসে তার চোখ জ্বালাপোড়া করছিল। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

ইতোমধ্যে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে পণ্ড হয়ে গেছে দলটির সমাবেশ।

প্রতিবাদে আগামীকাল রবিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

আরও পড়ুন :

এনএএন টিভি