হরতাল প্রতিহতের ঘোষণা তাপসের

বিএনপির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এ ঘোষণা দেন তিনি।

এর আগে নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

এ ঘোষণা আসার পর মেয়র তাপস বলেন,

‘বিএনপি আগামীকাল হরতাল ডেকেছে৷ আমরা এ হরতাল মানি না৷

আমরা রাজপথে থেকে এ হরতাল প্রতিরোধ করবো৷’

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের।

বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

আরও পড়ুন :

এনএএন টিভি