ফার্মগেটে মানসী প্লাজা নামে একটি ভবনে আগুন

রাজধানীর ফার্মগেটে ফার্মগেটেমানসী প্লাজা নামে একটি ভবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ভবনটির বেজমেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সেখানে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে অনেক ধোঁয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card