রাজধানীর ধানমন্ডিতে ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে এক গৃহকর্মী আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিবাহ বিচ্ছেদের হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।
শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে ধানমন্ডি এক নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহকর্মীর নাম নাসরিন (২৫)। তার গ্রামের বাড়ি ভোলায় জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাসরিন ওই বাড়িতে কাজ করতেন। এক বছর আগে তার বিয়ে হলে তিনি ওই বাসায় কাজ ছেড়ে দিন।
তিন মাস আগে সেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর তিনি আগের বাসায় এসে কাজ নেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, মেয়েটির সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়।
এ নিয়ে প্রায়শ বাড়ির মালিকের মেয়ের কাছে দু:খ প্রকাশ করতেন। ধারণা করা হচ্ছে বিচ্ছেদের হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
খবর পেয়ে পুলিশৈ তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সাথে কথা পরবর্তী মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন :
- আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিদল
- ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা করালেন প্রধানমন্ত্রী
- ১৮-১৯ জুলাই ঢাকায় শান্তি-উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ
- সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ গ্রেফতার ১
- রাজশাহীতে স্বামীর সহায়তায় স্ত্রীকে পাঁচ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ
- ঝুঁকিপূর্ণ মার্কেট সিলগালা করায় সড়ক অবরোধ ব্যবসায়ীদের, পুলিশের সঙ্গে সংঘর্ষ
- আজও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

Comments are closed.