নবজাতকের যত্নে আছে যেসব প্রতিবন্ধকতা

বাংলাদেশে সব শিশু বেঁচে থাকার সমান ও সর্বোচ্চ সুযোগ পায় না। যেসব শিশুর জন্ম গ্রামীণ এলাকায়, দরিদ্র পরিবারে এবং যাদের মায়েরা অশিক্ষিত, তাদের পাঁচ বছর বয়স হওয়ার আগেই মারা যাওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে বেশি।

শিশুর জন্মের সময় প্রায়ই কোনো ধাত্রী বা দক্ষ কর্মী না থাকার কারণে নবজাতকের মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। বাংলাদেশে সন্তান জন্মদানের প্রতি ১০টি ঘটনার মধ্যে মাত্র ছয়টি সম্পাদিত হয় দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে, যা বিশ্বের সর্বনিম্ন হারগুলোর অন্যতম।

বিভিন্ন রোগ থেকে শিশুদের সুরক্ষা দিতে বাংলাদেশে জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় বছরে ৩৮ লাখ শিশুকে লক্ষ্য করে টিকা কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচির মাধ্যমে ১২ মাস বয়সের মধ্যে প্রায় ৮৪ শতাংশ শিশুকে সম্পূর্ণরূপে টিকা দেয়া হয়।

 

এনএএন টিভি