বর্ষা মৌসুমে পরিবেশ সচেতনতার ঈদগাঁও যুব ঐক্য পরিবারের বৃক্ষ বিতরন

সমাজের জন্য কিছু ভাল কাজ করতে পারলে শান্তি পাওয়া যায়। সামাজিক কর্মকান্ডে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। দায়িত্বের প্রতি সজাগ থেকে সাংগঠনিক কাজকর্ম এগিয়ে নেওয়ায় হচ্ছে আসল কাজ। সেবা মানুষের জন্য,মানবতার জন্য। প্রতিদিন কিছু ভাল কাজ করুন আপনার জীবনে তা ফিরে আসবে। একটি দান আসলে একটি সেবা। সেবার মাধ্যমে জীবনকে আলোকিত করা যায়। এ কথাগুলো বলেন- ঈদগাঁও যুব ঐক্য পরিবারের আলোচনা সভায় বক্তারা।

আজ বিকেলে ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভাপতি রেহেনা আকতার কাজল সভাপতিত্বে,সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম,অর্থ সম্পাদক আমীনুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম ও নবাগত সদস্য সাজেদ সুলতান।

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন – দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদ, কার্যকরী সদস্য ডেন্টাল চিকিৎসক মাজহারুল ইসলাম রিগ্যান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফাহিম, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম,মুবিন,ইউনুস ও ইদ্রিস।

আলোচনা সভা পরবর্তী সংগঠনের পক্ষ থেকে উপজেলার আওতাধীন কবরস্থান ভিত্তিক দোয়া বিষয়ক ফেষ্টুন বিতরন করা হয়। ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে ফলজ ও ফুল গাছের বৃক্ষ বিতরন করা হয়েছে।
করোনার প্রকোপ বৃদ্ধি পেলে মাক্স এবং সাবান বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর