চাঁদপুর আড়াই কেজির ইলিশ সাড়ে ১৩ হাজার টাকায় বিক্রি

চাঁদপুর জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ৫৫০ গ্রাম /আড়াই কেজির ইলিশ সাড়ে ১৩ হাজার টাকায় বিক্রি

মেঘনা নদী থেকে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ৫৫০ গ্রাম ওজনের ইলিশটি সোমবার সকালে আড়তে আনা হয়।
সোমবার (২৩ জুন) সকালে উত্তম দাসের আড়ৎ থেকে নিলামে নবির হোসেন নামের এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন।

নিলামে মাছটি ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা মণ হিসেবে বিক্রি করার উদ্দেশ্যে কিনে নেন ব্যবসায়ী নবির। এতে এই ইলিশ মাছের দাম পড়ে পরে ১৩ হাজার ৩৮৭ টাকা। নিলামে প্রায় ১৫ জন ব্যবসায়ী অংশ নেন।

ব্যবসায়ী নবীর হোসেন জানান, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন যা রাজা ইলিশ নামে পরিচিত। যা আগে দেখা যায়নি। আড়াই কেজি ওজনের ইলিশটি ছাড়াও আজকে আরেকটি ২ কেজি ওজনের ইলিশ ৯ হাজার ১০০ টাকায় কিনে নেন তিনি। কিছুদিন আগেও দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছেন

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইলিশ কম পাওয়ায় জেলেরা হতাশ, তবে জুনের শুরু থেকে মাঝেমধ্যে বড় আকারের কিছু ইলিশ ধরা পড়ছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, পদ্মা-মেঘনায় ইলিশের সরবরাহ প্রায় নেই বললেই চলে। দক্ষিণাঞ্চল থেকেও ইলিশ আসছে না। মাঝেমধ্যে স্থানীয় নদী থেকে বড় আকৃতির কিছু ইলিশ পাওয়া যাচ্ছে। এসব মাছ অনলাইনে বিক্রি হচ্ছে।

এন এ এন টিভি