গর্ভবতী নারী ও গর্ভের শিশুকে হত্যার চেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে গর্ভবতী নারী লাইলী বেগম ও গর্ভের শিশুকে হত্যা চেষ্টায় প্রতিপক্ষের হামলার প্রতিপাদে এবং

বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।

শনিবার সকালে বড় বিঘাই খেয়াঘাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন বড় বিঘাই ইউনিয়ন পরিষেদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল হোসেন মিন্টু,

সাবেক মেম্বার নুরুল ইসলাম হাওলাদার ও ভুক্তভোগীসহ স্থানীয়রা।

হামলার শিকার ভুক্তভোগী নারী লাইলী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী রাসেল হাওলাদার।

বাদী পক্ষের আইনজীবী সাইদুজ্জামান সামুন বলেন,

পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে

আগামী সাতদিনের মধ্যে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ দেন।

আরও পড়ুন :

এনএএন টিভি