রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাদের গ্রেফতার দেখানো হয়।
এ সময় পুলিশ ও রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন, ছাত্র-জনতার আন্দোলন দমনে আসামিরা সরাসরি হস্তক্ষেপ করেছে। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় পুলিশ, আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি করেন। আসামিরা জামিন পেলে দেশ আবার অস্থিতিশীল হবে বলেও আদালতকে জানানো হয়।
অপরদিকে আসামিদের বয়স এবং অসুস্থতা বিবেচনায় জামিন চান তাদের আইনজীবী। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
এদিকে, রোববার দোহার থানার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। এ সময় তার রিমান্ড আবেদন করা হয়। তবে অন্য একটি হত্যা মামলায় তার রিমান্ড চলমান থাকায় এ বিষয়ে শুনানি পরে হবে বলে জানিয়েছেন আদালত।
আরো পড়ুন:
- হাজীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত সাইমন
- অধীরের জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু
- ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বাস খাদে পড়ে তিন সদস্য নিহত
- চুয়াডাঙ্গায় আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
- গোমস্তাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত (ওসির) সৌজন্যে সাক্ষাৎ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

One Reply to “গ্রেফতার দেখানো হলো সাবেক ৪ মন্ত্রী, আইজিপিসহ ৭ জনকে”
Comments are closed.