গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়ে রাঙামাটিতে মাইকিং

পাহাড়ি–বাঙালি সংঘাতের পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। রবিবার রাঙামাটি থেকে ১৪৪ ধারা তুলে নেওয়ার পাশাপাশি অবরোধ ও পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এসব বিষয় নিয়ে মাইকিং করে সবাইকে তথ্যটি জানিয়ে দিচ্ছে জেলা প্রশাসন। এ সময়ে সবাইকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সোমবার (২৩শে সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন প্রান্তে এ মাইকিং করা হচ্ছে। এতে বলা হচ্ছে, ইতিমধ্যে রাঙামাটিতে জেলা থেকে জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। সেই সঙ্গে সব ধরনের ধর্মঘটও প্রত্যাহার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় কোনো ধরনের গুজবে কান দিবেন না।

 

মাইকিং করে আরও বলা হয়, সবাইকে আতঙ্কগ্রস্ত না হয়ে স্বাভাবিকভাবে চলাচল করার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ নিজেদের সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

আরো পড়ুন:

এনএএন টিভি