ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সভাকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সদস্য ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইনচার্জ) ড. আমানুর রহমান। রিসোর্স পারসন ছিলেন কমিউনিকেশন এ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের খন্ডকালীন শিক্ষক ড. অলিউর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, প্রেস প্রশাসক ড. সাজ্জাদ হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান না থাকলে কাজ সম্পাদনে নির্ভরতা ও বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের গতি বাধাগ্রস্থ হয়। বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লব অতিক্রম করে পঞ্চম শিল্পবিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে। একটি কাঠামোর মধ্যে সঠিক পথে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে।

Comments are closed.