এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২৪

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ ফলাফলে ফেল থেকে পাস করেছে ২৪ শিক্ষার্থী।  শুক্রবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,  এই শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ১৩ হাজার ৯১৪ জন শিক্ষার্থীর খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছিল ৪২ হাজার ৭৪৬টি।
এইচএসসি
এতে ফলাফল পরিবর্তন হয়েছে ৮৬ জন শিক্ষার্থীর। তবে এবার শিক্ষাবোর্ডে ফেল থেকে কেউ জিপিএ-৫ পায়নি।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এতে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ১ লাখ ২৯ হাজার ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
এর মধ্যে ৬৮ হাজার ৩৬ জন ছেলে এবং ৬০ হাজার ৯৮৯ জন মেয়ে শিক্ষার্থী।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ২০১টি কেন্দ্রে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৬১১ জন শিক্ষার্থী, মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন এবং বাণিজ্য বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষায় অংশ নেন।

Share this news as a Photo Card