সাতরাস্তা মোড় অবরোধ কারিগরি শিক্ষার্থীদের

আন্দোলনকারী শিক্ষার্থী নাফিজ আল রুশদ বলেন, এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল। সেগুলো সরকার মেনে নিলেও এখনো বাস্তবায়ন করা হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি করেছেন। সেগুলোর নিরসন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়া হবে না।