নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে তিন জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনজন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল সৈয়দপুর থানাধীন কাশিরাম বেলপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে কান্টারের বাজার এলাকায় জুয়ার আসরে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। তারা হলেন—
১। মোঃ সেলিম ইসলাম (২০), পিতা মিজানুর রহমান, সাং-হাজারীহাট বানিয়াপাড়া।
২। মোঃ সজিব জয় (১৯), পিতা মৃত মশিউর রহমান, সাং-ছইল ঝাড়পাড়া।
৩। মোঃ রাকিব ইসলাম (১৯), পিতা মোঃ আ. সাত্তার, সাং-হাজারীহাট বানিয়াপাড়া।
তিনজনেরই বাড়ি সৈয়দপুর থানাধীন এলাকায়।
অভিযান চলাকালে জুয়ার আসর থেকে ব্যবহৃত দুটি তাসের প্যাকেট এবং নগদ এক হাজার দশ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা (নং-১৫, জিআর-১৯৯/২০২৫, তাং-১৫/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এনএএন টিভি / ওমর ফারুক