কোনো শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি হয়ে থাকলে বা অধ্যয়নরত থাকলে তার সহোদর বা যমজ ভাইবোনদের মধ্য থেকে আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত আসনের বাইরেও ৫ শতাংশ আসনে ভর্তি করা যাবে।
১৫ মার্চ এ নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালার সংশোধনী অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে এ বছরের ১৫ জানুয়ারি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষর করা সংশোধিত ভর্তি নীতিমালায় বলা হয়—
২০২৩ শিক্ষাবর্ষের জন্য কোনো প্রতিষ্ঠানে এন্ট্রি শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ সহোদর বা যমজ ভাই-বোনের ক্ষেত্রে আবেদনকারীর মধ্য থেকে ভর্তি করাতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনের সংখ্যা বেশি হলে কমিটি লটারির মাধ্যমে ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করবে।
তবে এ সুবিধা কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আরও পড়ুন:
- আলোচনার কেন্দ্রবিন্দু সাকিব-শাকিব প্রসঙ্গে রোশানের স্ট্যাটাস
- কণ্ঠশিল্পী ন্যান্সি এবার সাবেকী গানে
- মুশফিকের ব্যাটিং তাণ্ডবে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড
- এক সময়ের বলিউড কুইন নীতা মেহতা বর্তমানে সন্যাসীনি
- বাংলাদেশ সঠিক পথেই রয়েছে’ ‘শেখ হাসিনার নেতৃত্বে
- বিটিএ শিক্ষকদের ধর্মঘটের ডাক দিয়েছে
