আইইউবি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মজিদ খানের ইন্তেকাল

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ( আইইউবি )-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. আবদুল মজিদ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা ও পরিকল্পনামন্ত্রী ড. আবদুল মজিদ খান ১৯২৯ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

মরহুমের প্রথম জানাজা গতকাল বিকাল ৩টায় আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

আইইবির সম্মানিত ট্রাস্টি, উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, কর্মকর্তা, কর্মচারী এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জানাজায় শরিক হন।

তার দ্বিতীয় জানাজা আজ বাদ জুমা বারিধারা জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card