এসএসসি ও সমমানের স্থগিত রাখা পরিক্ষা ২৭ ও ২৮ মে

ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি’র স্থগিত করা পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১৬ মে) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার এ তথ্য জানিয়েছেন।

ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত করা কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে।  এসব পরীক্ষা ১৪ মে হওয়ার কথা ছিল।

অপরদিকে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা হবে ২৮ মে। এ দিনের পরীক্ষা ১৫ মে হওয়ার কথা ছিল।

এছাড়া, এসএসসি’র ব্যবহারিক পরীক্ষা ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

আরও পড়ুন :

এনএএন টিভি