নভোএয়ার ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে

ওমরাহ পালনকারী ও বিদেশে অধ্যয়নগামী শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে সর্বমোট ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ বহনের সুবিধা পাবেন। যাত্রীরা অতিরিক্ত ২০ কেজি ব্যাগেজ বিনামূল্যে বহনের সুযোগ পাবেন।

পরিচালক মফিজুর রহমান বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করে তুলতে বদ্ধপরিকর। তাই ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের ভ্রমণকে সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা দেওয়া হচ্ছে।”

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card