আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা।
সুষ্ঠুভাবে পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন।
তাই, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক তার ওপর অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন।
৩০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
আরও পড়ুন:
- নির্বাচনে বাধা দিতে এলে তাদের প্রতিহত করা হবে: ওবায়দুল কাদের
- জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল
- শেখ জামালের জন্মদিনে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা
- সুদানে যুদ্ধবিরতি আরো ৭২ ঘণ্টা বাড়লেও সহিংসতা কমেছে না
- ভর্তির আবেদন শুরু ১০ মে থেকে তিন বিশ্ববিদ্যালয় এ
- বজ্রপাতে এক দিনেই প্রাণ গেল ৮ জনের
- শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন আজ
- বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রলিচাপায় যুবক নিহত
- চট্টগ্রাম-৮ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী
- বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে হত্যা; গ্রেফতার ৩
- চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
