আচরণবিধি লঙ্ঘন: বরিশালে ৬ কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশালে ছয় কাউন্সিলর প্রার্থীকে ৬৮ হাজার পাঁচশ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সকাল থেকে কয়েক দফায় এ জরিমানা করা হয়।

আচরণবিধি  বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

আভিযানিক ম্যাজিস্ট্রেটরা হলেন- এম রকিবুল হাসান, আবি আব্দুল্লাহ ও মইন উদ্দিন।

তবে আদালত কাউন্সিলরদের নাম তাৎক্ষণিক প্রকাশ করেননি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভুলুকে ৫ হাজার টাকা,

৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা, ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহিদ খান আজাদকে ২০ হাজার এবং আরও ৩ প্রার্থীকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মইন উদ্দিন আহমেদ জানান,

আগে থেকেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়েছে।

তারপরও যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের জরিমানা করা হয়েছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি