আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন আজ শনিবার (২০ মে) থেকে চালু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে তা চালু হয়নি। এখনো কোনো ট্রেন জেলায় প্রবেশ করেনি।
বিষয়টি সংবাদ মাধ্যদকে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার ওবাইদুল ইসলাম।
তবে কেন ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু হয়নি সেটা তার নির্দিষ্ট কারণ জানা নেই। আগামী ১ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।
আম সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সুমিষ্ট আম পরিপক্ক না হওয়ায় এখনো বাজারে নামতে শুরু করেনি। এজন্য ম্যাংগো স্পেশাল ট্রেনটি ঘোষণার পরেও চালু হয়নি বলে জানান তারা।
আমচাষি ও আম ব্যবসায়ীরা জানান, আগামী ১ জুন থেকে পরিপক্ক আম বাজারে আসতে পারে।
জেলা প্রশাসক একেএম গালিভ খান গত ১৫ মে রেল কর্তৃপক্ষ, আমচাষি, আম ব্যবসায়ীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে ২০ মে থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন।
এ বিষয়ে কথা বলতে জেলা প্রশাসকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজিক কর্মকর্তা নাসির উদ্দীনকেও একাধিবার ফোন করে পাওয়া যায়নি।
উল্লেখ্য, চাঁপাইনাববগঞ্জ জেলায় প্রথম ২০২০ সালের ৫ জুন ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়। ২০২১ সালে ২৭ মে ট্রেনটি দ্বিতীয়বার চালু হয়। ট্রেনটি চলে ১৬ জুলাই পর্যন্ত।
গত বছর অর্থাৎ ২০২২ সালে তিন দফা সময় পরিবর্তন করে ম্যাংগো স্পেশাল ট্রেনটিতে করে রহনপুর থেকে ১৩ জুন আম নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আরও পড়ুন :
- মৌলভীবাজারে বগি লাইনচ্যুত: ৪ ট্রেনের যাত্রা বাতিল
- এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল
- পেঁয়াজ ও মহিষের মাংস আমদানি করা পণ্য ছাড় দিতে পারেনি
- মানিকগঞ্জে একটি পরিবারকে একঘরে করায় গ্রেফতার ৫
- নড়াইল এ কৃষকের কপালে চিন্তার ভাঁজ
- শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুললেন বুবলী!
- নিষিদ্ধ হলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ!
- নিউ ক্যালিডোনিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প
- কাউন্টি’র অভিষেক ম্যাচেই বাংলাদেশি আরাফাতের বাজিমাত
- সুপ্রিমকোর্ট রায় দেয়ার পরও চলছে না ‘দ্য কেরালা স্টোরি’
- ওয়ানডে বিশ্বকাপে কে কার প্রতিপক্ষ জানা যায় নি এখনও
- রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ২৩ জন
- আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, অতঃপর…
- রাশিয়াকে টুকরো টুকরো করতে চায় পশ্চিমারা: পুতিন
- দামি পণ্য আমদানি চট্টগ্রাম বন্দরে কম শুল্কের আড়ালে
- ঐতিহাসিক ‘মুল্লুকে চলো’ দিবস আজ
- কুমিল্লায় জুমার পরে মসজিদের সামনে গলা কেটে হত্যা
- হাঁটুতে কাচের টুকরা বিঁধায় অস্ত্রোপচার করালো অনিন্দিতা!
