ভোলার চরফ্যাশনে পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) ও এসইপি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুন) বিশ্ব ব্যাংকের অর্থায়নে, পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) বাস্তবায়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন করা হয়।
এ দিবস উপলক্ষ্যে পরিবেশ উন্নয়ন ফোরাম দুলারহাট শাখা বিভিন্ন গাছের চারা বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি মনির আসলামী এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর ঋণ সমন্বয়কারী, শঙ্কর চন্দ্র দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন এসইপি এর প্রকল্প ব্যবস্থাপক হারুনুর রশিদ সহ এফডিএ-এসইপি এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
“প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত সভায় প্লাস্টিক ব্যবহারের অপকারিতা, পরিবেশের অপরিসীম গুরুত্ব এবং মানবকুলের জন্য গাছ লাগানোর প্রয়োজনীয়তাগুলো তুলে ধরেন অতিথীরা।
এরই ধারাবাহিকতায় জনগণকে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে ৫০ জন মানুষকে একটি করে আম, পেয়ারা এবং আমড়া গাছের চারা বিতরণ করা হয়।
মামুন হোসাইন, ভোলা
আরও পড়ুন :
- ১৫ দিনেই ভেঙ্গে গেলো সেই দাদি-নাতির সংসার!
- সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ১৫
- রাজধানীতে গলায় লিচুর বিচি আটকে গিয়ে শিশুর মৃত্যু
- নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবৎজীবন কারাদন্ড
- ৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজারের বেশি
- লালমনিরহাটে আগুনে পুড়লো চারটি বাড়ি; ক্ষতি ২০ লাখ টাকা
- নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

Comments are closed.