হাসিনা সরকারে পতনের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিজয় শোভা ও আলোচনা সভা করে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

বুধবার দুপুরে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ার মোড় থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তমঞ্চে গিয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি কর্মসংস্থান বিষয়ক সহ- সম্পাদক ওয়াদুদ ভূইয়া, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক এড. মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ও সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন। বিজয় শোভাযাত্রায় জেলার ৯ উপজেলা ও ৩ পৌর ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার
