খাগড়াছড়ির রামগড় সীমান্তের ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় সীমান্তের ফেনী নদী থেকে বিজিবি’র সাবেক (বিডিআর) সদস্য অংথৈইপ্রু মারমা (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনীরকুল এলাকার বরই বাগান নামক এালাকা থেকে মরেদহটি উদ্ধার করা হয়

এর আগে অংথৈপ্রু মারমা ফেনী নদীর বাংলাদেশ অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের একদিন পর আজ তাট ডুবন্ত মরদেহটি পাওয়া যায়।

নিহত অংথৈইপ্রু মারমা (৬৫) রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মৃত মং মং মারমার ছেলে। অংথৈইপ্রু মারমা ১৯৮৬ সালে স্বেচ্ছায় বিজিবি থেকে অব্যাহতি নেয়া একজন ভারত প্র্যত্যাগত শরনার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অংথৈইপ্রু মারমা গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশের ফেনীর কুল ও  ভারতের ডোলবাড়ি সীমান্তে ২২১৪/১৮ এস সীমান্ত পিলার সংলগ্ন ফেনী নদীর পাড়ে গরুর জন্যে ঘাস কাটতে গিয়েছিলেন। সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ার পরও বাড়ি না ফেরায় নিহতের স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি।

পরে শনিবার সকালে ফের খোঁজাখুঁজি করতে গেলে সকাল ৮টা ২০ মিনিটের দিকক ফেনীরকুল বরই বাগান সংলগ্ন ফেনী নদীতে প্রথমে ঘাসের বস্তা এবং পরে ব্লকের সাথে আটকে থাকা অংথৈপ্রু মারমার মরদেহ ভাসতে দেখতে পান।

স্থানীয় প্রশাসন ও বিজিবি- পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন

নিহতের ছেলে থংগো মারমা জানান, গতরাত থেকে বাবাকে খুঁজে না পেয়ে রাতে ও সকালে স্থানীয় ও বিজিবি সহযোগীতায় অনেকক্ষণ খুঁজে সকালে ভারতের ঢোলবাড়ি অংশে রক্তাক্ত মরদেহটি ডুবন্ত অবস্থায় নদীতে পাই। উনার মাথায় গুরুত্বর জখমের চিহ্ন রয়েছে। আমি সঠিক বলতে পারছিনা বিএসএফ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে নাকি  দুর্ঘটনা বশত মৃত্যু হয়েছে। তবে কিভাবে বাবার মৃত্যু হয়েছে তা উদঘাটন হওয়া চাই।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলম জানান, সকালে খবর পেয়ে বিজিবির সহযোগীতায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের কপালে জখমের চিহৃ রয়েছে। মৃত্যুর স্থানটি বেশ সরু ও কংক্রিটের ব্লক রয়েছে। নিহতের ছেলে মামলা করবে। মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে। ময়নাতদন্ত পর মৃত্যুর কারন ও প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

Share this news as a Photo Card