খুলনা মেডিকেলে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি অপারেশন থিয়েটার (ওটি) বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হন।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ওটির দায়িত্বে থাকা এক চিকিৎসক জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ওটিতে থাকা দুই নার্স ও এক চিকিৎসক জানালা দিয়ে লাফিয়ে বাইরে বের হন। পরে আহত অবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হয়।