গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ ‘জাতীয় যুব দিবস-২০২২’ এর প্রতিপাদ্য “প্রশিক্ষিত যুব, উন্নত দেশে বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, রিপোর্টর্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা রিসোর্স সেন্টাআক্রেতার ইন্সট্রাক্টর সোহেল মিয়া।