গোমস্তাপুরে ভটভটির চাঁপায় নিহিত ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর-ভোলাহাট সড়কে গরু বোঝাই স্টিয়ারিং ভটভটির ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার দুপুরে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আফজাল হোসেন (৫২)। তিনি কাঞ্চনতলা-২ গ্রামের মজলিস আলীর ছেলে। সে ওই এলাকায় জুতা-সেন্ডেলের ব্যবসায়ী।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামিউল আলম শ্যামল, আফজাল হোসেন কাঞ্চনতলা এলাকার নিজস্ব জুতা দোকান বন্ধ করে দুপুর বেলা বাড়ি ফিরেছিলেন। পথে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই স্টিয়ারিং ভটভটি তাঁকে ধাক্কা দেয়। এতে সে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় লোকজন আহতাবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেখেই মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। গাড়িটি স্থানীয়রা আটক করেছে। তবে চালক পলাতক রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।