চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ন্যায় নাচোলেও উপজেলা দিবস পালিত হয়েছে।

গতকাল রবিবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় নাচোল ইলামিত্র সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান, এবং এই আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা জাপার এডহক কমিটি যুগ্ম আহ্বায়ক আসগার আলী, উপজেলার সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তাইজুদ্দিন ফটিক, নাচোল জাপার- পৌর শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হুদা এবং আরো উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড জাতীয় পার্টির সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফারুক হোসেন ডন। বক্তারা তাদের বক্তব্যে বলেন- উপজেলা দিবস উজ্জীবিত সফল ও সার্থক হউক,  ৪৬০ টি উপজেলা ভিত্তি ও স্থাপনা নির্মাণ কাজ বাস্তবায়ন করছিলেন সরকার। সাধারণ জনগণের ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষে আজও তার মুনাফা দেশের সকল স্তরের মানুষ সুবিধা হিসাবে ভোগ করছে, প্রিয় দেশবাসী আসুন আমরা সকলেই মিলে পল্লীবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।