লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে সাইফুল আলম (৭৫)) নামে এক ব্যক্তিকে লাঠির আঘাতে হত্যা করেছে আপন ছোটভাই দেলোয়ার মৃধাসহ তার লোকজন।
এ সময় হামলায় নারীসহ গুরুতর আহত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাত ১২টায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে তারই দেবর দেলোয়ার হোসেন মৃধা (৫০) ও তার সহযোগী শিমুল হোসেন (২৫),
আবু মুসা মোহন (৩৫) এবং দুই নারীসহ সাতজনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন।
ঘটনার পর থেকে আসামিরা ঘরবাড়ি ছেড়ে পলাতক রয়েছে বলে এসআই কমল দে জানান।
বামনী ইউনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন বলেন,
বাড়ির যাতায়াতে রাস্তার জমি ও তিনটি নারিকেল গাছ নিয়ে সহজ-সরল সাইফুল আলমের সঙ্গে তারই আপন ছোটভাই দেলোয়ার হোসেন মৃধার বিরোধ চলছিল।
ওই বিরোধপূর্ণ জমি ও গাছ দখল নিয়ে দুই ভাইয়ের পরিবারে ঝগড়া হয় এবং একপর্যায়ে মারামারি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয়।
এ ঘটনায় জখমকৃত সাইফুল আলমকে রায়পুর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে চাঁদপুর পৌঁছলেই তিনি মারা যান।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন :
- অবশেষে দেশে ফিরল সৌদিপ্রবাসী মুসার মরদেহ
- শেখ হাসিনা ৭৭ তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিল
- রাজধানীতে আজ বিএনপির মহিলা সমাবেশ
- খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসা চেয়ে ভাইয়ের আবেদন
- প্রাইভেটকারকে মামলা দেওয়ায় নারী সার্জেন্টকে মারধর
- ’আদালতের অনুমতি ছাড়া খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সম্ভব নয়’
- কিশোরীকে রাতভর ‘গণধর্ষণ’
- মানুষের দেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত
- ছেলের জীবন বাঁচাতে গিয়ে নদীতে লাফ দেওয়া মায়ের মরদেহ
- বিএনপির টানা ১৫ দিনের কর্মসূচি আজ থেকে শুরু
- আজ স্বপ্ন দেখার দিন
- সন্ধ্যা পর্যন্ত দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- গাজীপুরে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
- নৌকা ভেঙে নদীতে পড়ে গেলেন ওসি-এসিল্যান্ড-ইউএনও
- চট্টগ্রাম এ এইচএসসি পাশ করেই নিউরোলজি ডাক্তার

Comments are closed.