ঝালকাঠিতে বাচ্চার খাবার কিনতে গিয়ে নিখোঁজ মা

ঝালকাঠির রাজাপুরে বাচ্চার খাবার (দুধ) কিনতে গিয়ে লিজা আক্তার (২৩) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় লিজার বাবা বাদল হাওলাদার ২৫ মে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এর আগে, সোমবার (২২ মে) সকালে উপজেলার পিংড়ী এলাকায় বাবা বাদল হাওলাদারের বাড়ী থেকে রাজাপুরে যাওয়ার সময় নিখোঁজ হয় ঔ তরুণী।

লিজার বাবা বাদল হাওলাদার বলেন,

‘আমার মেয়ে লিজা আক্তার সোমবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে তার বাচ্চার খাবার দুধ কেনার জন্য রাজাপুর বাজারে রওনা হয়।’

‘পরবর্তীতে আমার মেয়ে বাড়িতে ফিরে আসেনি। তার বাবহৃত ফোনও বন্ধ পাই। আমার মেয়ে লিজা আক্তার মাঝে মধ্যে +৯১৯৯৯৭৭০৩০১২ এই নম্বরে কারো সঙ্গে কথা বলতো।’

‘আমার ধারণা এই নম্বরে কথা বলার পর অজ্ঞাতনামা ব্যক্তিই আমার মেয়েকে অপহরণ করে কোথাও নিয়ে গেছে।’

রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল জানান,

‘লিজা নামের এক তরুণী নিখোজেঁর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card