নরসিংদী পৌর সভা শীঘ্রই ধুমপান মুক্ত করা হবে -নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও টাস্কফোর্স কমিটির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা গতকাল নরসিংদী পৌরসভা সম্মেলন কক্ষে দুপুর ২টায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নটাব) আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী পৌর সভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন ও মূল বিষয়ের উপর বক্তব্য রাখেন নাটাব এর প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ। বক্তব্য রাখেন পৌর সভার কাউন্সিলর মোজাম্মেল হক, নাটাব নরসিংদী জেলা শাখার সভাপতি রতন কুমার সরকার। উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলরগণ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ।
পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, ধুমপান স্বাস্থ্যের জন্য অত্যান্ত ক্ষতিকর। যারা ধুমপান করে তাদের জন্য আমরাও নিরাপদ নই। কাজেই নরসিংদী পৌর সভাকে শীঘ্রই ধুমপান মুক্ত করা হবে।
