দুপুর পর্যন্ত ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দুপুর পর্যন্ত দেশের ১০ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসব এলাকায় নদীবন্দসমূহকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৩০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,

রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূয়হের উপর দিয়ে

দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুন:) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,

উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করা লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

মৌসুমি বায়ুর অক্ষ রিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে বলা হয়েছে দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (১০ থেকে ১২) কি:মি:, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় (৩০ থেকে ৪০) কি:মি:পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।