নরসিংদীর রায়পুরার দড়িবালুয়াকান্দিতে সাবিকুন্নাহার রুনা নামে এক গৃহবধু এক মাস যাবত নিখোঁজ

নরসিংদীর সাবিকুন্নাহার রুনা নামে এক গৃহবধু গত এক মাস যাবত নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে গৃহবধুর মা রিনা রায়পুরা থানায় জিডি করেছেন। জিডি নং-১৬৫। জিডিতে উল্লেখ রয়েছে গত এক মাস পূর্বে শ্বশুর বাড়ী থেকে সাবিকুন্নাহার কোথায় চলে যায় এ রিপোর্ট লিখা পর্যন্ত সে আর শ্বশুর বাড়ীতে ফিরে আসেনি। তার বাবার বাড়ি নরসিংদী সদর উপজেলার দাসপাড়া গ্রামেও ফিরে আসেনি। সবিকুন্নাহারের মোবাইল ফোনে আত্মীয় স্বজন কল দিয়ে এক মাস যাবত তার মোবাইল ফোন বন্ধ পায়। নিখোঁজ গৃহবধু সাবিকুন্নাহারের শ্বশুর বাড়ী নরসিংদীর রায়পুরা উপজেলাধীন আমীরগঞ্জ ইউনিয়নের দড়িবালুয়াকান্দি কাট্টখালি গ্রামে। তার স্বামীর নাম সবুজ মিয়া। স্বামীর বাড়ীতে সাবিকুন্নাহারের আনিছুর রহমান রুহান নামে ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে। এ পর্যন্ত রুনাকে তার মা রিনা খোঁজাখুঁজি করে না পেয়ে মা রিনা এখন পাগলের মত অস্থির। রুনার গায়ের রং কালো, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফট পরনে ছিল গোলাপী রং এর বোরকা। নিখোঁজ রুনার মা জানিয়েছেন ৬ বছর পূর্বে সবুজ মিয়ার
সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এর মধ্যে তাদের পুত্র সন্তান রুহানের জন্ম হয়। স্বামী সবুজ মিয়া গত ৩ মাস পূর্বে দ্বিতীয় বিবাহ করে, বিবাহের ২ মাস পর সাবিকুন্নাহার রুনা নিখোঁজ হয়।

Share this news as a Photo Card