ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণীল সাজে বাধ্যযন্ত্র বাজিয়ে অনেক কল্পনা জলপনার পর সভাপতি/সেক্রেটারী প্রার্থীদের সমর্থকরা প্রচার প্রচারনা চালিয়ে সমর্থন আদায় করতে কয়েক দিন যাবৎ অকান্ত পরিশ্রম করেন। সম্মেলনে প্রার্থী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা, উত্তকণ্ঠা দেখা দিলে সকল দ্বিধাদন্ধ অবসান ঘটিয়ে রাগ অভিমান বিরোধ নিরসন করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ কয়েক হাজার লোকের উপস্থিতিতে নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পুন্ন করা হয়েছে।

মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ত্যাগী পরিক্ষিত যোগ্য সংগঠক সাদা মনের মানুষ সফল সাবেক আহবায়ক মোছা: সোহানা আক্তারকে সভাপতি ও মো: সাজ্জাদ হোসেন দিনারকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। আজ সকালে নরসিংদী আওয়ামীলীগ অফিসের সামনে নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সোহানা আক্তার এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক রঞ্জন সাহার পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নরসিংদী জেলা শাখার সভাপতি জিএম তালেব হোসেন। সম্মেলন শুভ উদ্ধোধন করেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীরমুক্তিয়োদ্ধা সাইদুর রহমান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ নরসিংদী জেলা শাখার সি: যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি মানবিক মেয়র আলহাজ¦ মোঃ কামরুজ্জামান
কামরুল, আরো বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী পৌরসভা মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন বায়লাদেশ আওয়ামী লীগ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম মোল্লা,রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট ঠিকাদার মাহমুদুল কবির সাহিদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট
আতাউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, এডভোকেট কেরামত আলী আকন্দ,শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ড. মাসুদা সিদ্দিক রোজী, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম মিয়া, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল বাসার, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইয়া, নরসিংদী শহর যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়া সোহেল ভুইয়া, জেলা যুব মহিলা গীগের আহবায়ক লতা ও সদস্য সচিব নাজমা আক্তার,রায়পুরা পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি জন্টু ও সাধারন সম্পাদক জামাল মিয়া, যুগ্ম সাধার সম্পাদক খোরশেদ মিয়া প্রমুখ।

One Reply to “নরসিংদী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন”
Comments are closed.