নরসিংদী দ্বিতীয় বিভাগ টি-২০ ক্রিকেট লীগ বিলাসদী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

নরসিংদী জেলা দ্বিতীয় বিভাগ টি-২০ ক্রিকেট লীগে বিলাসদী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফাইনাল খেলায় গিলাবের স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গিলাবের স্পোটিং ক্লাব রানার্সআপ হয়। খেলা শেষে প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও ম্যাডেল বিতরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও নরসিংদী এডিসি (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে লীগের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া, নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন প্রমুখ।

 

Share this news as a Photo Card