নরসিংদী নুরানী মডেল মাদরাসার হাফেজ-হাফেজাদের মাঝে ক্রেস্ট বিতরণ

নরসিংদী স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী নূরানী মডেল মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী ও হাফেজা ছাত্রীদের হিজাব প্রদান উপলক্ষে গতকাল শনিবার দুপুরে হাফেজ ও হাফেজা ছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে হাফেজ ও হাফেজাদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন আল বারাকা ইসলামী ব্যাংক এর সাবেক জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক মিয়া, হিমাগার জামে মসজিদ নরসিংদীর খতিব মাওলানা আবদুল কাদির, বিশিষ্ট সমাজ সেবক ওসমান গনি, নরসিংদী নুরানী মডেল মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আবদুল লতিঃফ খান, মাওলানা: জসিম উদ্দিন, মাওলানা মনির হোসাইন, হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম।

নরসিংদী নুরানী মডেল মাদরাসা ২০২১ ও ২০২২ সালে ৩৬ জন ছাত্র-ছাত্রী হিফজ সম্পন্ন করেছেন। তার মধ্যে হাফেজা উমামা ৭ মাসে, হাফেজা শিফা ৮ মাসে, হাফেজা রাইসা ৯ মাসে, হাফেজা মালিহা ১২ মাসে হিফজ সম্পন্ন করেছেন।

তাদের মাঝে পাগড়ী, হিজাব ও ক্রেস্ট প্রদান করেন অতিথিগণ। বাদ মাগরিব গজল সন্ধ্যা, কেরাত সম্মেলন, ওয়াজ ও দোয়া মাহঃিফল অনুষ্ঠিত হয়।

এমহতী অনুষ্ঠানে মাওলানা আবদুল কাদির বলেন, আল কুরআন শিক্ষা ব্যতিত আমাদের মাঝে রহমত বরকত আসবে না। আল কুরআনের শিক্ষা ব্যতিত ইহকালে আমাদের শন্তি ও পরকালে মুক্তি আসবেনা।

আমাদের মাঝে আজ দ্বীনি শিক্ষা নেই বলেই আমরা আল্লাহ তা আলার রহমত বরকত থেকে বঞ্চিত। সমাজের কোথাও শান্তি নেই, অশান্তির আগুন জ্বলছে।

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

Share this news as a Photo Card