নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় ভূমি মেলা পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ভূমি অফিস চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় অফিসার হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ, ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দিন, পিআইও রাজিব বিশ্বাস, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, জনস্বাস্থ্যের প্রশান্ত পাল, উপ-সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান সহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
