গাইবান্ধার পলাশবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী শফিকুল এর কেটে যায় দিন অন্ধকারে। এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় নজরে পড়ে মেজর (অঃ) মফিজুল হক সরকারের। পরে তিনি শারীরিক প্রতিবন্ধী শফিকুল ইসলাম’কে হুইল চেয়ার দেওয়ার সিধান্ত নেন। ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধীর পরিবারের উপস্থিতিতে একটি হুইল চেয়ার দেন। অপরদিকে অসুস্থ বাচ্চা মিয়াকে চিকিৎসার জন্য নগদ অর্থ হাত তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, মেজর (অবঃ) মফিজুল হক সরকার, মনোহরপুর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ওহাব প্রধান রিপন, মাহবুব আলম ও প্রমূখ।
এসময় কান্নাজড়িত কন্ঠে প্রতিবন্ধী শফিকুল এর পরিবার জানান, খুব কষ্ট করে দিন চলে আমাদের। একটি হুইল চেয়ার কিনে দেওয়ার মত কোন সামর্থ্য নেই। অনেকের কাছে গিয়েছি কেউ সহযোগীতার হাত বাড়িয়ে দেননি। এখন হুইল চেয়ারটি পেয়ে প্রতিবন্ধী শফিকুলের কিছু কষ্ট কমলো। মনোহরপুর ইউপি চেয়ারম্যান বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি মেজর (অবঃ) মফিজুল হক সরকারসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।
