জয়পুরহাটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ মে) দিনগত রাতে জয়পুরহাট শহরের একটি মহল্লার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন বলে জানিয়েছে পুলিশ।
ওই ব্যাংক কর্মকর্তা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কর্মরত। তিনি জয়পুরহাট শহরের একটি মহল্লায় ভাড়া বাসায় থাকতেন।
অপরদিকে, ভুক্তভোগী নারীর (৩০) বাড়ি পাঁচবিবি উপজেলায়।
জয়পুরহাট সদর থানায় গতকাল সোমবার করা মামলার এজাহারে ওই শিক্ষিকা বলেছেন,
‘তিন বছর আগে ওই ব্যাংক কর্মকর্তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়।
আগের স্ত্রী থাকা সত্ত্বেও ব্যাংক কর্মকর্তা নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন। এরপর তার সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।
একপর্যায়ে তারা দুজন বিভিন্ন স্থানে সময় কাটাতেন। প্রায় আট মাস আগে থেকে ওই ব্যাংক কর্মকর্তা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে আসছিলেন।’
সর্বশেষ গত ১৪ মার্চ রাতে ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবারও তাকে ধর্ষণ করেন।
তবে বিয়ের কথা বললে তালবাহানা শুরু করেন। পরে তিনি খোঁজ নিয়ে দেখেন, ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী রয়েছেন।
এখন ওই কর্মকর্তা তার সঙ্গে প্রতারণা করেছেন, এমনকি বিয়ের কথা বললে হত্যার হুমকি দিচ্ছেন।’
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন,
‘বিয়ের কথা বলে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ব্যাংক কর্মকর্তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’
আরও পড়ুন:
- তেলুগু ছবির কোরিওগ্রাফার চৈতন্য’র আত্মহত্যা
- বিয়ে করলেন প্লে-বয় সালমান মুক্তাদির!
- কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে জয়ার শ্রদ্ধা
- কবে হবে ঈদুল আজহা, জানালেন সৌদি জ্যোতির্বিজ্ঞানীরা
- বাখমুত শহরে পাঁচ মাসে ২০ হাজার রুশ সেনার মৃত্যু
- এলপিজির নতুন মূল্য নির্ধারণ ঘোষণা হবে আজ
- বিশ্বের দ্বিতীয় স্থানে আছে ঢাকার অস্বাস্থ্যকর বায়ু
- এসএসসি পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারায় শিক্ষার্থীর আত্মহত্যা
- শাহবাগে দুলাভাইয়ের রডের আঘাতে শ্যালকের মৃত্যু
- মহান মে দিবসে প্রবাসী দের ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবী তুলে ধরেছেন
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

Comments are closed.