বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে,
যশোর ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত হাসান দ্বীপ্তকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
আটক দ্বীপ্ত যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া ঢাকা রোড এলাকার তৈমুর হোসেনের ছেলে।
বৃহস্পতিবার আটক দ্বীপ্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন।
বাদী পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া এলাকার বাসিন্দা।
তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ লেখাখাপড়া করেন।
ছয় বছর আগে ফেসবুকের মাধ্যমে ডাক্তার সুদীপ্ত হাসানের সঙ্গে পরিচয়।
একপর্যায়ে বাদীকে তিনি বিয়ের প্রস্তাব দেন। এরই মধ্যে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০২১ সালের ৩১ মে সন্ধ্যা ৭টার দিকে সুদীপ্ত তার ভাড়া বাসায় বাদীকে ডেকে নিয়ে যান।
সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
২০২২ সালে রাঙামাটি জেলার সাজেক ভ্যালিতে ও রুই লুই কুইন রিসোর্টে একাধিকবার ধর্ষণ করেন।
এই বিষয়গুলো সুদীপ্তের বাবা তৈমুর হোসেন ও মা শামীমা আক্তার ছায়াকে জানানো হলে
তারা বাদীকে অকথ্য ভাষায় গালাগাল করেন।
যশোর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেন,
ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত ডাক্তার সুদীপ্তকে আটকের পর
আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন :
- রাজধানী ঢাকাতেই ভূমিকম্পের উৎপত্তিস্থল
- রোহিঙ্গা ক্যাম্প থেকে সালমান শাহ গ্রুপের সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার
- নরসিংদীর মাধবদী শহর আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুর্নমিলনী
- মাগুরায় অনাবৃষ্টির কারনে রং ধরার আগেই ঝরে যাচ্ছে
- ৪০ বছর বয়সী মোমিন এবার এসসি পরীক্ষার্থী
- বিশ্বের প্রথম আরএসভি ভ্যাকসিন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র
- নদীতে পড়ে নিখোঁজ নারী ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার
- রূপগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন কাজের উদ্বোধন
- ছয় বছরের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলো আফিফ
- অর্ধাহার-অনাহারে দিন কাটছে শ্রমিকদের ও কর্মচারী দের
- নিখোঁজের দুদিন পর মিলল বাবা-ছেলের মরদেহ
- ক্রীড়া লেখক সমিতির সদস্যপদ থেকে বহিষ্কৃত সালাউদ্দিন
- গত বছরে বিমানযাত্রীরা দেশে এনেছেন ৪৬ লাখ ভরি স্বর্ণ
- রাবিতে প্রতি আসনে আবেদন করতে লড়বে ৪৫ শিক্ষার্থী
- ফেসবুকে শিয়ালের মাংস বিক্রির ঘোষণা, যুবকের জরিমানা
- রাবিতে প্রতি আসনে আবেদন করতে লড়বে ৪৫ শিক্ষার্থী
