লক্ষ্মীপুরে ভগিনীপতিকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্যালকও। অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মঞ্জু (২১)
ও বিপ্লব হোসেন (১৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক ও ভগিনীপতি।
বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি। অপর নিহত বিপ্লব একই ইউনিয়নের শহর কসবা গ্রামের নেছার আহম্মদের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,
ঘটনার সময় মঞ্জু তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। অসাবধানতাবশত ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে বাঁচাতে গিয়ে তার শ্যালক বিপ্লবও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন বলেন,
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। তাদের মৃত অবস্থায় পেয়েছি। মরদেহগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
আরও পড়ুন :
- ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৪৪ রোগী
- বাংলাদেশ এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী
- সাময়িক বরখাস্ত এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত
- এডিসি হারুনকে এক দিনে দুবার বদলি
- মুশফিকুর এর আলো করে আসছে নতুন অতিথি
- জি-২০ সম্মেলনে মোদীর সামনে ‘ভারত’ লেখা প্ল্যাকার্ড
- কপিল দেব ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ‘২৩’ মনোনীত
- আত্মসমর্পণ করলেন বিএনপি নেতা আমান
- মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য খুলে দেওয়া হলো রোনালদোর হোটেল
