মানিকগঞ্জ সদর উপজেলায় শিক্ষককে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকাল ৮টার দিকে হিজলাইন এলাকার এনবিসি ইট ভাটার সামনে মোটরসাইকেল গতিরোধ করে এলোপাথাড়ি কোপানো হয় তাকে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত শিক্ষক (৩৮) জামাল উদ্দিনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায়।
তিনি লেবুবাড়ি বিনদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। পরিবার নিয়ে তিনি শহরের গঙ্গাধরপট্রি এলাকায় বাসা ভাড়া থাকেন।
শিক্ষক জামাল উদ্দিনের সঙ্গে থাকা তার সহকর্মী শিক্ষক আবুল হোসেন বলেন,
‘সকালে স্কুলের উদ্দেশে আমরা মোটরসাইকেলে করে রওনা দিয়েছিলাম।
পথিমধ্যে হিজলাইন এলাকার এনবিসি ইটভাটার সামনে আসলে দুই যুবক আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে জামাল উদ্দিনকে এলোপাথাড়ি লাঠি দিয়ে পেটাতে থাকে।
তখন আমরা মোটরসাইকেল থেকে পড়ে যাই। এরপরে পেছন দিক থেকে মোটরসাইকেলে করে আরও দুইজন আসেন।
তারা তাদের ব্যাগের ভেতর থেকে চাপাতি বের করে জামাল উদ্দিনকে সকলে মিলে কোপাতে থাকে।
কিছু সময় পর জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে মনে করে দুর্বৃত্তরা চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
সেখানে তার অবস্থা গুরুতর থাকায় কর্মরত ডাক্তার তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
সেখান থেকে তিনি বর্তমানে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষক জামাল উদ্দিনের বড় ভাই মো. নুরুল ইসলাম (৬২) বলেন,
‘গুরুতর অবস্থায় আমার ছোট ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে-সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাইয়ের চিকিৎসার জন্য পরিবারের সকলে ব্যস্ত রয়েছে। তবে এই বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’
ওসি মো. আব্দুল রউফ সরকার বলেন,
‘এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নাই। শিক্ষককে কে বা কারা কুপিয়েছে—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি।
তবে আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।’
আরও পড়ুন :
- ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ১ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই
- মির্জা ফখরুল :রাজপথে জনগণের দাবির ফয়সালা করা হবে
- ‘ফাটাফাটি’ নিয়ে কথা বললেন ঋতাভরী চক্রবর্তী
- মশারি জালে ধ্বংস হচ্ছে নানা প্রজাতির ছোট মাছ
- কক্সবাজারে অপহরণের অভিযোগে ২ রোহিঙ্গা গ্রেফতার
- রিকশাচালককে মারধর; আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
- মসজিদে নববির সাবেক ইমাম কারি মুহাম্মদ ইন্তেকাল করেছেন
- কিংবদন্তি সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকাহত টলিউড
- কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
- এফডিসির সেই প্রিয় ঝালমুড়ি বিক্রেতা মারা গেছেন
- অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড

Comments are closed.