নরসিংদীর রায়পুরায় বিশ্ববরেণ্য চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদকে সংবর্ধনা প্রদান এবং মুক্তিযোদ্ধা তায়েব উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে উপজেলার মহেষপুর ইউনিয়নের আলগী এলাকায় মুক্তিযোদ্ধা তায়েব উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনষ্ঠান করা হয়৷
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিণা গ্রহন করেন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, রায়পুরা থানার ওসি আজিজুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার, চিত্রশিল্পীর মেয়ে চিত্রা ও জামাতা সমুদ্র, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানজিদা সুলতানা নাসিমা, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, হুমায়ুন কবির প্রমূখ।

উলেখ্য, চিত্রশিল্পী শাহাবুদ্দিন ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার আলগী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মাত্র ২১ বছর বয়সে প্লাটুন কমান্ডার হিসেবে ২ নম্বর সেক্টরের অধীনে ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সম্মুখ ও গেরিলা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেন। চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন শাহাবুদ্দিন। মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা এই দুই অনুষঙ্গই তাঁর চিত্রকর্মের প্রধান উপাদান। ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তানের শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে ‘প্রেসিডেন্ট স্বর্ণ পদক’, ১৯৭৩ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে ‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদক’, ১৯৭৫ ও ১৯৮১ সালে ফ্রান্সের ‘সেলোন দো প্রিন্টক্যাম্প স্বর্ণ পদক’, ২০০০ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। ১৯৭৪ সালে কীর্তিমান এই শিল্পীকে নাগরিকত্ব দেন ফ্রান্স প্রশাসন। এর পর থেকে পরিবারসহ ফ্রান্সে বসবাস করে আসছেন।
