সন্ত্রাসীদের হামলায় আহত র‌্যাব ১১ সদস্যদের দেখতে জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা প্রাইভেটকার চালক দল নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ বোয়ালিখাল এলাকায় মাদক সন্ত্রাসীদের হামলায় আহত রাব ১১ গোয়েন্দা শাখার সদস্য সার্জেন্ট নাজিমুল ইসলামকে শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য ঢাকা সিএমএস হসপিটাল এ বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা প্রাইভেটকার চালক দলের সভাপতি কাজী সাইদুর রহমান প্রিন্স ও সাধারণ সম্পাদক শাহারিয়ার চৌধুরী ইমন জান। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাদক সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। যাহাতে নারায়ণগঞ্জের সকল মাদক সন্ত্রাসীদের মূল উৎপাদন করা হয়।