হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দুই শিশু এবং হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) থেকে সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টার মধ্যে তাদের প্রাণহানি ঘটেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ১৮৩ শিশু মারা গেছে।

একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১৭৪ শিশু। আর ১ হাজার ১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৭৬টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৩ হাজার ৬১৭ শিশুর হাম শনাক্ত হয়।