অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশী নাগরিক আটক

অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সদস্যরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)। আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।

জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধ ভাবে সীমান্ত পাড়ি দেবার সময় সনাতনধর্মী ১২জন বাংলাদেশী নাগরিকদেরকে আটক করে। আটককৃতদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার

Share this news as a Photo Card