অভয়নগরে প্রবাস ফেরত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরের নাউলীতে প্রবাস ফেরত এক যুবককে গলা কেটে করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। হাসান শেখ (৩০) নামের ওই যুবকের লাশ আজ সকালে গ্রামের একটি মাছের ঘের থেকে উদ্ধার করা হয়।

নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। দুই মাস আগে বিবাহও করেন। প্রতিদিনের মত বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়ি না ফেরাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। ভোরে স্থানীয়রা মাছের ঘেরে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পূর্ব শত্রুতা কিংবা পরকিয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এতে জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card